একটানা বসে থাকা ধূমপানের মতোই ক্ষতিকর

গত রোববার ভারতে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থোপেডিক কনসার্নে’র প্রথম বার্ষিক সম্মেলনে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে অস্থিরোগ চিকিৎসকরা যোগ দেন। যেখানে অর্থোপেডিক সার্জারির উন্নত চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

এই সম্মেলনে শুধু হাঁটু বা কাঁধ নিয়ে আলোচনাই নয়, এখানে ট্রমা, পেডিয়াট্রিক থেকে শুরু করে আর্থ্রোপ্লাস্টি, আর্থ্রোস্কোপি, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব অর্থোপেডিক কনসার্নের গ্লোবাল প্রেসিডেন্ট ও অর্থোপেডিক সার্জেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়।

হাঁটু ব্যথা এবং কোমরে যন্ত্রণা প্রসঙ্গে ডা. বন্দ্যোপাধ্যায় জানান, ‘এই ধরনের সমস্যা আগেও ছিল। কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে। এই ধরনের সমস্যায় পড়লে সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সহজেই সুস্থ হয়ে উঠতে পারছেন।’

সুস্থ জীবনযাপন এবং ব্যথা-যন্ত্রণামুক্ত জীবন কাটাতে গেলে ‘মডারেটেড লাইফস্টাইল’ জরুরি বলে জানিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মাসে ৩০ দিনের মধ্যে ২৫ দিন স্বাস্থ্যকর খাবার খেলেন আর ৫ দিন বিরিয়ানি। এতে কোনও ক্ষতি নেই। একইভাবে, এক্সারসাইজ় করতে হবে, কোনও দিন বেশি, কোনও দিন কম।’

ডা. বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, ‘একটানা ঘাড় গুঁজে কাজ করা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে ল্যাপটপে কাজ করা, মোবাইল ঘাঁটা— এগুলো সমস্যা বাড়ায়। এই সমস্যা এড়াতে হলে এক্সারসাইজ় করতেই হবে।’

সকলের পক্ষে হয়তো প্রতিদিন ১০ হাজার স্টেপ হাঁটা সম্ভব নয় কিংবা জিমে যাওয়াও সম্ভব নয়, তাহলে উপায় কী? ডা. বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘সিটিং ইজ় দ্য নিউ স্মোকিং, তাই যার পক্ষে যতটা এক্সারসাইজ করা সম্ভব ততটাই করুন।’

ডা. বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দিয়ে বলেন, ‘আজকাল মেডিক্যাল সায়েন্স অনেক উন্নত। মানুষ এখন বেশি দিন বাঁচছেন। সময় থাকতে যদি ডাক্তারের কাছে যান, রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.