গ্রীষ্মকালের দাবদাহে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে বয়ষ্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। হিটস্ট্রোক একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা, যা সাধারণত তীব্র গরমে হয়ে থাকে।
আপনি কীভাবে বুঝবেন আপনার হিটস্ট্রোক হয়েছে। তাই জেনে নিন হিটস্ট্রোকের কিছু লক্ষণ। এই যেমন— আপনার মাথাব্যথা করবে। মাঝে মাথাঘোরা শুরু হবে। সেই সঙ্গে দেখা দেবে দ্রুত শ্বাসপ্রশ্বাস ও পর্যাপ্ত ঘাম না হওয়া।
আবার বমি হবে এবং বমি বমি হওয়ার ভাব দেখা দেবে। এ ছাড়া হাঁটতে অসুবিধা হবে। সেই সঙ্গে দ্রুত হৃদস্পন্দন বাড়তে থাকবে। এসবই হিটস্ট্রোকের লক্ষণ।
এখন এই হিটস্ট্রোক এড়াতে আপনার যা করা উচিত। যেমন— আপনাকে রোদ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে হালকা রঙের ও ঢিলাঢালা পোশাক পরতে হবে। আর গরমে পর্যাপ্ত পানি পান করতে হবে। সেই সঙ্গে ডায়েটে তরল খাবার রাখতে হবে।
এ ছাড়া গরমে ব্যায়ামের আগে ও পরে পানি খেতে হবে। সম্ভব হলে খুব গরমে বাইরে কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তবেই আপনি নিজেকে হিটস্ট্রোক থেকে রক্ষা পাবেন।






