দিন কয়েক পরই বিশ্ব ভালোবাসা দিবস। ইতোমধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে প্রেমের বাসন্তী হাওয়া। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।
তবে সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)।
টমাস ও রুথ রয় নামের দুজন ভদ্রলোকের উদ্যোগে দিনটির প্রচলন হয়। তবে কবে থেকে এটি পালিত হচ্ছে, জানা যায় না। নানাভাবে দিনটি পালন করা যেতে পারে। সিঙ্গেল বন্ধুরা মিলে একটা সিঙ্গেল পার্টি দিতে পারেন। একাকী ঘুরে আসতে পারেন দূরে কোথাও।






