২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভিসাপ্রাপ্তির বিষয়টি একটি বড় সমস্যা। দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের মাটিতে পা রাখার এই অনুমতির শিথিলতা বিভিন্ন সময়ে কমবেশি হয়ে থাকে। বিশ্ব রাজনীতি ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সৃষ্ট এ অবস্থার প্রধান শিকার হন মূলত বিদেশে যাওয়া নাগরিকরাই।

ভিসা প্রক্রিয়ার নানা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে তথ্য-প্রযুক্তির যুগেও অনেক ভ্রমণকারীকে ভিসা প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সেখানে ভিসামুক্ত গন্তব্যগুলো যে কোনো দেশের জন্যই বড় সুখবর। প্রতিবারের মতো এ বছরও পাসপোর্টের মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রমের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। এ তালিকায় উঠে এসেছে- একটি দেশের পাসপোর্টের জন্য কতগুলো দেশের ভিসা-শিথিলতা রয়েছে।

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত দেশগুলো :

পরিপূর্ণভাবে ভিসা-মুক্ত অভিবাসন নীতিতে দেশত্যাগ বা বিদেশে প্রবেশকালে কোনো ধরনের কাগুজে বা ডিজিটাল অনুমতিপত্র দেখানোর শর্ত থাকে না। ফলে দেশি বা বিদেশি মুদ্রায় ভিসা ফি দেওয়ারও কোনো অনুষঙ্গ নেই। এই কার্যনীতির একমাত্র নথি হিসেবে কাজ করে পাসপোর্টটি।

তবে এই সুবিধা নিয়ে গন্তব্যের দেশটিতে অবস্থান করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে, যার বিস্তৃতি একেক দেশে একেক রকম।

২০২৪ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে পৃথিবীর ২২টি দেশ বাংলাদেশের পাসপোর্ট থাকা নাগরিকদের সম্পূর্ণ ভিসা-অব্যহতি সুবিধা দিয়েছিল। কিন্তু এবার এ সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ২১।

আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের জন্য এই ভিসামুক্ত গন্তব্যের দেশ কোনগুলো

১. ভুটান

২. বার্বাডোস

৩. বাহামাস

৪. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

৫. কুক দ্বীপপুঞ্জ

৬. ডমিনিকা

৭. ফিজি

৮. গ্রেনাডা

৯. হাইতি

১০. জ্যামাইকা

১১. কিরিবাতি

১২. মাদাগাস্কার

১৩. মাইক্রোনেশিয়া

১৪. মন্টসেরাট

১৫. নিউ

১৬. রুয়ান্ডা

১৭. সেন্ট কিট্স এবং নেভিস

১৮. সেন্ট ভিন‌্সেন্ট এবং গ্রেনাডাইন্স

১৯. ভানুয়াতু

২০. ত্রিনিদাদ ও টোবাগো

২১. দ্য গাম্বিয়া

নিয়ে বিদেশে প্রবেশ এবং সেখানে থাকার জন্য সুনির্দিষ্ট মেয়াদ থাকে। এই সময়সীমা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। অধিকাংশ ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হলেও কোনো কোনো দেশে এই ভিসার জন্য ফি রাখা হয়।

২০২৫-এর হেনলি পাসপোর্ট ইনডেক্স মতে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ১৬টি দেশে এই ভিসা-নীতি অনুসরণ করা হবে। দেশগুলোর তালিকা নিম্নরূপ:

১. কম্বোডিয়া

২. বুরুন্ডি

৩. বলিভিয়া

৪. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ

৫. কমোরো দ্বীপপুঞ্জ

৬. জিবুতি

৭. গিনি-বিসাউ

৮. মালদ্বীপ

৯. মৌরিতানিয়া

১০. মোজাম্বিক

১১. নেপাল

১২. সামোয়া

১৩. সিয়েরা লিওন

১৪. সোমালিয়া

১৫. টুভালু

১৬. তিমুর-লেস্তে

১২. গ্যাবন

১৩. জর্জিয়া

১৪. কাজাখস্তান

১৫. কিরগিজস্তান

১৬. মালয়েশিয়া

১৭. মলদোভা

১৮. মিয়ানমার

১৯. ওমান

২০. পাকিস্তান

২১. কাতার

২২. সাও টোমে এবং প্রিন্সিপে

২৩. সুরিনাম

২৪. সিরিয়া

২৫. তাজিকিস্তান

২৬. তানজানিয়া

২৭. থাইল্যান্ড

২৮. টোগো

২৯. তুর্কি

৩০. উগান্ডা

৩১. উজবেকিস্তান

৩২. ভিয়েতনাম

৩৩. জাম্বিয়া

৩৪. জিম্বাবুয়ে

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.