ADVERTISEMENT

পটিয়ায় গভীর রাতে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে বিমান ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িকড়া এলাকায় তিনি হামলার শিকার হন।

নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ায় থাকতেন। চট্টগ্রাম শহরের বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় তার স্বর্ণের দোকান আছে।

পটিয়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় লোকজন রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় বিমান ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বৃদ্ধা মাকে একা জঙ্গলে ফেলে চলে গেলো ছেলে

দুর্বৃত্তরা বিমানকে কুপিয়ে তার সাথে থাকা টাকাপয়সা ও ফোন নিয়ে গেলেও মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল। পরিদর্শক রাশেদ বলেন, ‘আমরা পারিপার্শ্বিক সবকিছু খতিয়ে দেখছি, অপরাধীদের ধরতে অভিযানও শুরু হয়েছে।’

লাশ ময়নাতদন্তের জন্য বিমান ধরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.