ADVERTISEMENT

জার্নালিজমে ভর্তি হলেন নায়িকা দীঘি

চলচিত্রের উদীয়মান নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে স্নাতকে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীঘি নিজেই এ তথ্য জানান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। পরে শিশু শিল্পী হিসেবে নাম লেখান চলচিত্র জড়তে। নিজের প্রথম ছবি ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে উত্তীর্ণ হন তিনি। দীঘি গণমাধ্যমে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। তাই ভর্তি হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্রের মানুষ। তাঁদের দেখানো পথেই অভিনয়ে সাড়া ফেলেন ছোট্ট দীঘি। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রে’ম’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেন তিনি।

দীর্ঘ ১৫ বছর পর ২০২১ সালের মার্চে চলচিত্রে নায়িকা হিসেবে আবির্ভুত হন দীঘি। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’ ছবি দিয়ে নায়িকা হিসেবে আলোচনায় আসেন দীঘি। বর্তমানে হাতে আছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.