ADVERTISEMENT

টেকনাফে আড়াই কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।

শুক্রবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল।

লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে লোকটি হাতে থাকা ব্যাগটি ফেলে লোকালয়ে পালিয়ে যায়। উদ্ধার করা ব্যাগটি থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দুপুর ১২টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দু রহমান আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.