ADVERTISEMENT

লঞ্চে আগুন: নৌ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জ‌নের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ অন্তত ৭০ জনকে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.