ADVERTISEMENT

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তোফায়েল আহমদের পুত্র তৌহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর হোসেনের পুত্র সালাউদ্দিন (২৫)।

বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছদাহা মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, রাত সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। মরদেহ দুটির ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.