ADVERTISEMENT

পদত্যাগ করলেন মেয়র আইভী

শেষ কার্য দিবসের পর পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনভর নানা দাপ্তরিক কাজ, সভা শেষে সন্ধ্যার পর আনুষ্ঠানিক পদত্যাগ করে নগর ভবন থেকে বেরিয়ে যান তিনি। তার পিএস আবুল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক সভায় মেয়র আইভী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামী বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিবো। আগের মতোই আগামী দুই মাস আপনারা আপনাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন বলে আমি আশা করছি।

তিনি বলেন, অনেক মেগা প্রকল্পের কাজ চলছে। সেগুলো চলমান রাখতে আপনারা আগের মতোই পরিশ্রম করবেন। আমি জানি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মঠ। এই চেয়ারে হয়তো অন্য কেউ আসতে পারে, আবার আমিও নির্বাচিত হয়ে ফিরে আসতে পারি। যেই আসুক, দায়িত্ব পালনে আপনারা সজাগ থাকবেন।

এদিকে বিদায় বেলায় আইভীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এর আগে ২০১৬ ও ২০১১ সিটি মেয়র হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.