ADVERTISEMENT

আলেশা মার্টের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
ই–কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর আলেশা মার্টের ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়, ‘অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্টের সমস্ত অফিশিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

গতকাল আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বলপ্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। উল্লেখ্য যে, বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট শিডিউল ছিল না। এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.