সকালের নাস্তা কেমন হবে?

অনলাইন ডেস্ক :

রাতে খাওয়ার পর সকাল পর্যন্ত দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়। তাই সকালের খাবার একটু ভারী হওয়া জরুরি। এছাড়া সকালের খাবারের ওপর নির্ভর করে সারাদিন কেমন যাবে। সকালের নাস্তা ভালো হলে দিনের পুরো সময়টা জড়তা ছাড়াই কাটবে। মন থাকবে প্রফুল্ল। কিন্তু অনেকে সকালের নাস্তাকে এড়িয়ে যান। মুটিয়ে যাওয়ার ভয়ে এমনটা করেন তারা।

মনে রাখতে হবে, সকালের নাস্তা নিয়ে এমন ভুল করা যাবে না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সকালের নাস্তা কেমন হওয়া উচিত সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে সেটি তুলে ধরা হলো:

সকালে জুস নয়:

সকালে উঠে ব্লেন্ডারে ফলের জুস তৈরি করতে যাচ্ছেন? গবেষকেদের পরামর্শ হচ্ছে জুসের পরিবর্তে ফল খান এবং সঙ্গে এক গ্লাস পানি। জুস তৈরি করলে ফলের ভিটামিন, মিনারেল ও ফাইবার নষ্ট হয়ে যায়।

সকালে পরিমাণমতো নাস্তা খান:

সকালে একেবারে কম খেয়ে সারাদিন যা খুশি তাই খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। অনেকে ধারণা করেন, দীর্ঘসময় না খেয়ে থাকার পর যা খুশি তাই খেলে ওজন বাড়ে না। কিন্তু গবেষকেদের পরামর্শ হচ্ছে সকালের পরিমাণ মতো নাস্তা খাওয়ার।

সকালের চা এক কাপ:

সকালে এক কাপ চা বা কফি পান করলে আপনার মেজাজ ভালো থাকবে। কিন্তু সকালে উঠে একাধিক কাপ চা কফি পানের অভ্যাস তৈরি হলে ঘুমের ব্যাঘাত হতে পারে আবার শরীরে তার খারাপ প্রভাব পড়তে পারে।

সকালে বার্গার-স্যান্ডউইচ নয়:

চকলেট, প্যানকেক, বার্গার, স্যান্ডউইচের মতো উচ্চ ক্যালরিযুক্ত খাবার সকালের নাস্তায় এড়িয়ে চলুন। উচ্চ ক্যালরির খাবারের পরিবর্তে শসা, ফল, বাদাম প্রভৃতি খেতে পারেন।

সকালের নাস্তা গুরুত্বহীন ভাবা ঠিক নয়
অনেকেই সকালের নাস্তাকে গুরুত্ব দেন না যা আসলে ঠিক নয়। রাতে খাবার ঠিকমতো খেলেও সকালের নাস্তা গুরুত্বপূর্ণ। সকালের কাজে বের হওয়ার তাড়া থাকলেও সকালের নাস্তা সেরে বের হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সকালে ঠিকমতো নাস্তা না হলে সারাদিন আলস্য ভর করতে পারে।

সকালের নাস্তায় ডিম ভাজা:

সকালবেলা চিনিযুক্ত খাবার বেশি খাওয়ার চেয়ে ডিমভাজি খাওয়ার পরামর্শ দেন গবেষকেরা। ভাজা ডিমে ট্রাইপটোফ্যান নামের এক ধরনের বিশেষ যৌগের উপস্থিতির কথা জানিয়েছেন গবেষকেরা যা মস্তিষ্কে ভালো অনুভূতির জন্ম দেয়। কলা ও বাদামেও এই যৌগটি রয়েছে। তাই সকালের নাস্তায় এই উপাদানগুলোযুক্ত হলে সারাদিন ভালো কাটতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.