ADVERTISEMENT

পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার সার্ভেয়ারের ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখা থেকে জালিয়াতি করে ২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক উত্তোলনের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সার্ভেয়ার খাজা উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১০ নভেম্বর ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এর আগে জোহুরা নামে এক নারী একটি রেজিস্টার্ড পাওয়ার অব এটর্নি মূলে এলএ শাখায় হাজির হয়ে চেক উত্তোলনের একটি আবেদন করেন। সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পাওয়ার দাতাদের পরিচয় ও তার সঙ্গে উক্ত ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। তিনি বলেন, পাওয়ার অব এটর্নি দাতাদের তিনি চেনেন না। তার স্বামী মূলত তার পক্ষে পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে লোক মারফত উক্ত পাওয়ার দাতাদের সম্পর্কে অনুসন্ধান করা হয়। পাওয়ার অব এটর্নি দলিলে বর্ণিত ঠিকানায় আবুল কালাম শামসুদ্দিন ও আবু হেনা মোস্তফা কামাল নামের দুইজন লোকের সন্ধান পাওয়া যায়। তারা উভয়েই জানান, তারা জোহুরা নামের কাউকে জমির ক্ষতিপূরণ উত্তোলনের জন্য কোনো প্রকার ক্ষমতা অর্পণ করেননি। জোহুরার এলএ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে উক্ত চেক উত্তোলনের অপচেষ্টার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। বিষয়টি থানা পুলিশকে অভিযোগ আকারে জানানো হয়।

এ ঘটনায় গত সোমবার (৮ নভেম্বর) ক্ষতিপূরণের চেক উত্তোলনের চেষ্টায় জড়িত একটি চক্রের ৩ সদস্যকে কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন- উখিয়ার বাসিন্দা জোহুরা, তার বাবা উসমাণ গণি ও বাঁশখালীর এসি ল্যান্ডের চেইনম্যান নেজামুল করিম।তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এলএ শাখার সার্ভেয়ার খাজা উদ্দিনকে মঙ্গলবার রাতে নগরের কোর্ট বিল্ডিংয়ের নিচে হকার মার্কেটের নিচ থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল হাসান বলেন, ২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক উত্তোলনের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সার্ভেয়ার খাজা উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে এ মামলায় গ্রেফতার জোহুরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.