ADVERTISEMENT

শহিদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আ’লীগ

আজ বুধবার (১০ নভেম্বর) শহিদ নূর হোসেন দিবস।দিনটি উপলক্ষে আজ সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ নূর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।

এদিকে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিনটি উপলক্ষে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.