প্যারিসের পথে প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রেস সচিব জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।  জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.