করোনা: বিশ্বে একদিনে আরও সাড়ে চার হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৭৮৪ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৭ হাজার ৯৩০ জন।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ছয় লাখ ১০ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন।

বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯৫ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.