ADVERTISEMENT

বিএনপি মুখে বলে এক, কাজে করে আরেক: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি সব সময় মুখে বলে এক রকম, কাজ করে আরেকটা।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও তারা অপরাজনীতি করে। এর মধ্যে মানুষ হত্যাসহ যত ধরনের অপরাধ রয়েছে। বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে সেটিও অপরাজনীতি। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সবসময় নেতিবাচক ভূমিকায় থাকে। এটিও তাদের চরিত্রের একটি অংশ। একদিকে তারা বলছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। অপরদিকে আমরা দেখছি সব জায়গায় তাদের প্রার্থী দেওয়া হচ্ছে। বিএনপির জন্য এটি নতুন কিছু না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নতুন বছরে সঠিক সময়ে বই পাবে বলে আশা করছি। বইগুলো মুদ্রণের ভুলত্রুটির বিষয়ে সতর্কতা রয়েছে। তারপরও যদি ভুল থাকে তাহলে অবশ্যই তা সংশোধন করার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস বিশ্বাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, আবুল কালাম চিশতী প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.