ADVERTISEMENT

যৌতুক মামলায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতি‌বেদক

স্ত্রীর দা‌য়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।

মামলার আসামি সার্জেন্ট ইকবাল হোসেন বর্তমানে খুলনায় কর্মরত। বাদী ডা. সোনিয়া সামাদ চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় (যৌতুকের জন্য জখম করা) মামলাটি করা হয়েছিল। বিয়ের পর থেকে স্ত্রীর নামে ঢাকার সাভারে একটি বাড়ি ও একটি প্রাইভেটকার দখলে নিতে চাপ দিচ্ছিলেন ইকবাল।

কিছু টাকা এবং স্ত্রীর গহনা ইকবাল আত্মসাৎ করেন। গত ২৫ জুলাই যৌতুকের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসায় ইকবাল স্ত্রীকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এসময় ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে মিরসরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.