ADVERTISEMENT

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত!

নিজস্ব ‍প্রতিবেদক

রংপুরের সাহেবগঞ্জ এলাকায় গাঁজাসহ এক মাদকসেবীকে আটকের পর তার কাছে থাকা চাকুর ছুরিকাঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন।

আজ শনিবার, ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত এএসআই পিয়ারুলের বাড়ি লালমনিরহাটের মোগলহাটে।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতের দিকে গোপন খবরের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তাঁর কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। আজ সেখানেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, শুক্রবার রাতে পলাশ নামে এক মাদকসেবীকে আটক করলে তার কাছে থাকা চাকু দিয়ে হঠাৎ এএসআই পিয়ারুলকে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে তার মৃত্যু হয়। আটক পলাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.