ADVERTISEMENT

নোয়াখালীতে আসামী বহনকারী গাড়ি বিস্ফোরণ: দগ্ধ ২ পুলিশ সদস্য

নোয়াখালীর জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে লক্ষ্মীপুর আসার পথে হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন দুই পুলিশ সদস্য।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘পুলিশের এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়। এতে আগুনে ঝলসে যায় কনস্টেবল রাকেশ ও বেসান্ত নামে দুই পুলিশ সদস্য। তাদের অবস্থা আশঙ্কাজনক।আহতদের মাইজদী পাঠানো হয়েছে । তবে আসামিরা বেগমগঞ্জ থানা হেফাজতে আছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.