ADVERTISEMENT

মন্ত্রীর সা‌থে বৈঠ‌ক: ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছিলেন তারা।

আজ ২২সেপ্টেম্বর, বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা এই ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বৈঠকে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদ ও মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির এবং মহাসচিব ওয়াজি উল্লাহসহ ১৮জন উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.