ADVERTISEMENT

কল্পলোক আবাসিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সাইমুন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন ওই এলাকার বশির খন্দকারের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুরে ভবনের প্রথম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.