কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মিলিটারি। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কখন ও কীভাবে তারা নিহত হয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

এছাড়াও, গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরে প্রাণ গেছে অন্তত ১২ জনের। ন্যাটোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ হাজারের মতো বিদেশি ও আফগান নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই হাজার হাজার মানুষের চাপে অরাজক পরিস্থিতি বিরাজ করছে কাবুল বিমানবন্দরে। কাঁটাতার পার হয়ে বিমানবন্দরে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন শিশুসহ অনেকে। যেকোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া আফগানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানবন্দরে প্রবেশের। মানুষের ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন আর ব্রিটিশ সেনাদের। বিশৃঙ্খলা ঠেকাতে দফায় দফায় গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে চরম মানবেতর পরিস্থিতি কাবুল বিমানবন্দরে।

এরই মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালিসহ বেশ কিছু ইউরোপীয় দেশে আশ্রয় পেয়েছে কয়েক হাজার আফগান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনিসহ ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে দেশটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.