ADVERTISEMENT

ভাসানচর থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে পালাতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। এর আগে শুক্রবার (১৩ আগস্ট) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জিগার আলম (২৫), স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদা (২৯) ও পাঁচ শিশু।

তিনি জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তারমিয়ার হাট এলাকা থেকে ৮ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। দালাল কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন আলা উদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে যান বলে জানা যায়। দুপুরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃত ৮ রোহিঙ্গাকে ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শনিবার (১৪ আগস্ট) সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরের উদ্দেশে নৌকা ছেড়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.