ADVERTISEMENT

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন

ক্রীড়া প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন। ইংল্যান্ডের ১০০ শ’ বলের টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়েছেন দলটির ম্যানেজমেন্টের অপর এক সদস্যও। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে শেন ওয়ার্নকে।

এর আগে রোববার সকালে শরীরে উপসর্গ দেখা দিলে ফ্লো পরীক্ষায় করোনার উপস্থিতি ধরা পড়ে তার। অপেক্ষায় আছেন পিসিআর পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার। তার অনুপস্থিতিতে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ডেভিড রিপলে।

এদিকে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর আগে আক্রান্ত হয়েছেন ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ড ফ্লাওয়ার।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.