ADVERTISEMENT

চসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ পথচারীকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৩০ জুলাই) নগরীর জুবিলী রোড, এনায়েত বাজার, মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ মোড়, সুগন্ধা আবাসিক এলাকা, ওআর নিজাম রোড ও কেবি ফজলুল কাদের রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এ সময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.