ADVERTISEMENT

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলো মডার্না টিকার বড় চালান

মডার্নার আরও ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে নয়টায় টিকা বহনকারী বিশেষ বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সন্ধ্যায় টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি ডোজ টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ।

২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করে। এছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

গত ৩ জুন হোয়াইট হাউস আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দিয়েছিল। তাতেও এশিয়ার দেশগুলোর জন্য ৭০ লাখ ডোজ টিকা যেসব দেশে দেওয়া হবে, তার মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.