মাশরাফিকে টপকে গেলেন সাকিব

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাশরাফীকে টপকে গিয়েছেন সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে তুলে নেন ২৭০তম উইকেট। তাতেই ছাড়িয়ে গেলেন অগ্রজ মাশরাফিকে।

এতদিন ২৬৯ উইকেট নিয়ে মাশরাফী ছিলেন ওয়ানডেতে উইকেট শিকারির তালিকায় শীর্ষে। তৃতীয় স্থানে থাকা আব্দুর রাজ্জাকের উইকেট সংখ্যা ২০৭টি।

বর্তমান সময়ে দলে থাকা বোলারদের মধ্যে রুবেল হোসেনের রয়েছে ১২৯ উইকেট, মোস্তাফিজুর রহমানের ১২৪টি, মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬টি, মেহেদী মিরাজের ৫৪টি, তাসকিন আহমেদের ৫৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিনের রয়েছে ৩৭টি উইকেট।

উল্লেখ্য, এই পরিসংখ্যান জিম্বাবুয়ের ইনিংসের ৪ উইকেট পতন পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রীবাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.