ADVERTISEMENT

কাপ্তাই চিৎমরম বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা ৬ হাজার টাকা

সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাইয়ের চিৎমরম বাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

আজ শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে কেউ যেন ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকে তার পরামর্শ দিয়েছেন তিনি।

এতে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ও ৫২ ধারায় ২ টি মামলা ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এসময়ে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি ও চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.