ADVERTISEMENT

বান্দরবানে নতুন করে আরও ২৯ জন করোনা আক্রান্ত

কাজী জুয়েল হোসাইন, বান্দরবান সদর প্রতিনিধি: বান্দরবানে এক সপ্তাহ যাবত হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত আরোও ২৯জন। আক্রান্তদের মধ্যে ১৪ জন বান্দরবান সদর উপজেলা, ২জন রোয়াংছড়ি, ৪ জন আলীকদম, ৪ জন লামা, ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

আজ বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মার্মা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৭ হাজার ৩ শত ৮৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ১ হাজার ২ শত ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং ১০৮৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে।

তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ২ জন করোনার ১ম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১ শত ৬১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.