ADVERTISEMENT

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই বিরতি থাকবে।

ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।’ রাশিয়া ও ইউক্রেনের নেতাদের রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ট্রাম্পের ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতির বিষয়টি ঠিক হয়েছে। এটি যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টার অংশ।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ‘মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে কথা বলে এই চুক্তি হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার কথা উঠে আসে এবং বিজয় দিবসে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে অভিযোগ ছিল মস্কো সেটা আমলে নেয়নি।

এই যুদ্ধবিরতিতে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময় হবে। জেলেনস্কিও এই বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আলোচনা চলছে। প্রতিদিনই আমরা কাছে আসছি। এটা হয়তো এই দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন যুদ্ধের শেষের শুরু।’

তবে শান্তি আলোচনায় বড় বাধা এখনো রয়ে গেছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো মিল হচ্ছে না। রাশিয়া চায় ইউক্রেন তার দখলে থাকা এলাকা ছেড়ে দিক। কিন্তু জেলেনস্কি বারবার বলেছেন, নিজেদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.