সন্তানের আকিকার সঠিক হিসাব কী?

সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনে আকিকা দেওয়া ইসলামের বিধান। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলে তার আকিকার দিন গুনতে ভুল করা একটি অসতর্কতা। তাই আকিকার সঠিক দিনক্ষণ নির্ণয় করা জরুরি। আকিকার সঠিক হিসাব কী?

আকিকার ব্যাপারে হাদিস শরিফে ইরশাদ হয়েছে—

تُذْبَحُ عَنْهُ يَوْمَ السّابِعِ

‘নবজাতকের পক্ষ থেকে সপ্তম দিনে জবেহ (আকিকা) করা হবে।’ (আবু দাউদ ২৮৩৭; তিরমিজি ১৫২২; ইবনে মাজাহ ৩১৬৫)

ইসলামি শরিয়তের যে সমস্ত মাসআলা দিন-তারিখ, মাস-বছরের সাথে সম্পৃক্ত সেগুলো চাঁদের হিসাবে গণনা করতে হয়। সুতরাং এ (আকিকার) সাত দিন গণনা করতে হবে চাঁদের হিসাবে। চাঁদের হিসাবে আকিকা করলেই শুধু আকিকা সঠিক হবে।

আমাদের জানা আছে যে, চাঁদের ক্ষেত্রে দিন/তারিখ শুরু হয় সূর্যাস্তের পর (সন্ধ্যা) থেকে। এখন কোনো সন্তান যদি শনিবার সূর্যাস্তের পর জন্ম নেয় তার অর্থ হবে— সে রোববারে জন্ম নিল। সেক্ষেত্রে তার সাত দিন গণনা শুরু হবে রোববার থেকে, শনিবার থেকে নয়। সে হিসাবে সপ্তম দিন হবে পরের শনিবার। কিন্তু যদি সাধারণ ধারণার ভিত্তিতে রাত ১২টা পর্যন্ত শনিবার হিসাব করে ওই দিনকে প্রথম দিন ধরে গণনা করা হয় তাহলে সপ্তম দিন হবে শুক্রবার; যা ভুল গণনা।

তবে হ্যাঁ, যদি শনিবার সূর্যাস্তের আগে শিশু জন্ম নেয় তখন দিন গণনা শুরু হবে শনিবার থেকে আর সপ্তম দিন শুক্রবার আকিকা করতে হবে।

আল্লাহ আমাদের সব বিষয়ে সঠিক বিষয়টি জানার ও আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি হিজরি তারিখের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.