সম্পূর্ণ বন্ধ হরমুজ, না মানলেই গুলি চালাবে আইআরজিসি

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি আংশিক খুলে দিয়েছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে আবারও সেটি বন্ধ করে দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয়, তবে বন্ধই থাকবে গুরুত্বপূর্ণ এই প্রণালি। রোববার (১৯ এপ্রিল) ওই দাবির পর ‘নিরাপদ করিডর ও ফি নিয়ে জাহাজ পারের’ পথও বন্ধ করে দিয়েছে আইআরজিসি।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। এর আগে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে।

আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সেটি খোলা হবে না

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.