দ্রুত দেশে আসছে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ জানান।

এসময় স্বাস্থ্য সচিব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। স্বাস্থ্য সচিব বলেন, আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে—সেটি কোনোভাবেই অ্যপ্রেশিয়েট করা সম্ভব না। এটির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিলো। আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই এ পরিস্থিতির উত্তরণে অতিদ্রুততার সঙ্গেই কাজ শুরু করেছি।

স্বাস্থ্য সচিব জানান, হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছাবে এবং ডোজ হাতে পেলেই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

সচিব বলেন, করোনা মহামারি চলাকালীন টিকাদান কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণে এবার বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার মাধ্যমে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.