আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না, বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে। তাই আমরা যুবকদের কাজ দেব। যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করব।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই। মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতীতের ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজি থেকে পরিত্রাণ পেতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, গাইবান্ধা-৪ আসনের এমপি প্রার্থী ডা. আব্দুল রহিম সরকার, জেলা আমির ও গাইবান্ধ-২ আসনের এমপি প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী আব্দুল ওয়ারেছ প্রধান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.