বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ যুগান্তরকে বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.