ADVERTISEMENT

রাস্তা দখল করছে ময়লার স্তূপ

চট্টগ্রাম নগরের ব্যস্তময় সড়ক বাদুরতলা এবং চকবাজার থেকে মুরাদপুর যাওয়ার পথেই বৌদ্ধমন্দির মোড়। সরেজমিনে দেখা যায় এই দুটি রাস্তায় চলাচলরত পথচারীরা নাক-মুখ চেপে আছেন। কেউবা নি:শ্বাস বন্ধ করে দ্রুত হেঁটে যাচ্ছেন। কারণ একটাই রাস্তার পাশে থাকা ময়লার ভাগাড়ের দুর্গন্ধে তারা অতিষ্ঠ।

এই দুটো রাস্তার পাশেই গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন শত শত স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। আশপাশে রয়েছে আবাসিক এলাকা, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে দুর্গন্ধ ও নোংরা পরিবেশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বারবার সিটি করপোরেশনে এসব ময়লার ভাগাড় নিয়ে অভিযোগ করা হলেও কোনো গৃহীত পদক্ষেপ তাদের চোখে পরেনি। এমতাবস্থায় এভাবেই দিনের পর দিন ভোগান্তিতে পরতে হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে সকল স্তরের মানুষের।

এসব ময়লার ভাগাড় থেকে ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ নাক দিয়ে মানুষের পাকস্থলীতে গিয়ে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হয়। খোলা জায়গা থেকে মশা-মাছিও জন্মায়। তাই খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.