ADVERTISEMENT

ডিসি পার্কের নতুন সংযোজন জিপ লাইন এবং ক্লাইম্বিং ওয়াল

প্রকৃতির কোলে ঝুলে থাকা রোমাঞ্চ! বাতাস চিরে উড়ে যাওয়া যেন স্বাধীনতার আরেক রূপ!চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে এবার সেই রোমাঞ্চটাই মিলছে একদম বাস্তবে জিপ লাইন আর ক্লাইম্বিং ওয়ালের মাধ্যমে।শুধু হাঁটাহাঁটি নয়, এখন এখানে পাওয়া যাচ্ছে অ্যাডভেঞ্চারের স্পর্শ।
গত ২৩ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

দর্শনার্থীরা বলছেন, আগে যেখানে কেবল হাঁটাহাঁটি আর প্রকৃতি দেখা যেত, এখন সেখানে যুক্ত হয়েছে অ্যাডভেঞ্চারের ছোঁয়া। চট্টগ্রামের ভেতরেই এমন সুযোগ পাওয়া তাদের জন্য বড় এক আনন্দের বিষয়।

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ চট্টগ্রামের স্থানীয় পর্যটনে নতুন গতি আনবে এবং তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়াবে।

জেলা প্রশাসন থেকে জানায়, নিরাপত্তা নিশ্চিত রেখে এসব আধুনিক সুবিধা চালু করা হয়েছে, যাতে সাধারণ দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে উপভোগ করতে পারেন রোমাঞ্চকর অভিজ্ঞতা।
একই সঙ্গে পার্কের সার্বিক সৌন্দর্য বাড়াতে এবং পর্যটকদের জন্য নতুন অবকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা।

প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধনে গড়া এই ডিসি পার্ক দীর্ঘদিন ধরেই স্থানীয় পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। সবুজ গাছগাছালি, হ্রদ আর উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই পার্কে নতুনভাবে যুক্ত হওয়া জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল ভ্রমণপিপাসুদের জন্য এনে দিয়েছে এক নতুন মাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.