ADVERTISEMENT

চাঁদপুর বড়স্টেশনের তিন নদীর মোহনা

ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুর। এখানকার বড়স্টেশন এলাকাটি যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল এই মোহনা জুড়ে দূর দিগন্তজোড়া জলরাশি, তাতে ভেসে চলা ছোটবড় নানা নৌযান, নদীর বুক ছুঁয়ে আসা ঠাণ্ডা বাতাস—সব মিলিয়ে অপার সৌন্দর্য। প্রতিদিনই এই দৃশ্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে নানা সমস্যাও। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় পর্যটন সুবিধার অভাবে আসা মানুষদের পড়তে হয় দুর্ভোগে।

সরেজমিন ঘুরে দেখা যায়, মোহনায় আধুনিক কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। ফলে দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণের পূর্ণ আনন্দ নিতে পারেন না। নদীর বুকে নৌকা ভ্রমণ কিংবা মোহনায় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের যথাযথ পরিবেশ না থাকায় অনেকটা অপূর্ণই থেকে যায় তাদের প্রত্যাশা।

যদিও সরকার আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তবে তা এখনও বাস্তবায়নের অপেক্ষায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাবনা পাঠানো হলেও বড়স্টেশন এলাকায় পর্যটনকেন্দ্রিক অবকাঠামো দৃশ্যমান হয়নি এখনো।

শুধু স্থলভাগ নয়, নদীর নির্মল ও বিশুদ্ধ বাতাসে নৌকা ভ্রমণ, মোহনায় বসে রূপালি ইলিশের স্বাদ গ্রহণ—সব মিলিয়ে এই জায়গাটি ভ্রমণপিপাসুদের কাছে অন্যরকম আকর্ষণ তৈরি করে। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার অভাবে সবকিছুই রয়ে গেছে এলোমেলো অবস্থায়। তাই সম্ভাবনাময় এই স্থানকে পর্যটন শিল্পের আওতায় এনে আধুনিকায়নের দাবি জানাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.