বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন

তরুণদের লেখালেখির চর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “তরুণ লেখক সম্মেলন ২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন”। “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার ২২ আগস্ট বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে জমকালো আয়োজনে শুরু হয় অনুষ্ঠান। এতে লেখক, গবেষক, সাংবাদিকসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রায় ২৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ লেখকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আজহার মাহমুদ এবং প্রভাষক নেজাম উদ্দিন প্রমুখ।

অতিথিবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঋতু দে, নাজমুস সায়েম ও মোহাম্মদ রাকিব। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক ফোরামের সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।

প্রধান অতিথি অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন—
“লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের ভেতরে সেই আগ্রহ ও ইচ্ছা রয়েছে। তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

প্রধান আলোচক ইফতেখার মারুফ তার বক্তব্যে বলেন—
“বর্তমানে তরুণ লেখকদের অনেকে প্রশংসনীয় লেখনী উপহার দিচ্ছেন। নিয়মিত এই চর্চা অব্যাহত রাখা জরুরি। আপনাদের সাহসী এই আয়োজন তরুণ প্রজন্মকে নতুন প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে প্রদর্শিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত লেখা। পরে তরুণ লেখক ফোরামের বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.