নারীর নিরাপত্তায় অনন্য অবদান, সেরা সংগঠনের সম্মাননা পেল Save Our Women Bangladesh

চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক অঙ্গনে বর্ণিল আয়োজনে পালিত হলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলের এক দশক পূর্তি। গত ২২ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপিত হয়। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল সেরা সংগঠনকে সম্মাননা প্রদান। এবারের আয়োজনে Save Our Women Bangladesh–কে সেরা সংগঠনের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নারী সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে কাজ করার সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সংগঠনকে বেছে নেয় আয়োজক কমিটি।

সমাজে যেখানে নারীর নিরাপত্তা নিয়ে কাজ করতে অনেকেই এগিয়ে আসতে দ্বিধা করেন, সেখানে Save Our Women Bangladesh দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। অনলাইন ও অফলাইনে নারী হয়রানি প্রতিরোধ, সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সেমিনার আয়োজন এবং স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা তৈরির মতো উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Save our women Bangladesh Chittagong Division এর আহবায়ক বলেন, “নারীর নিরাপত্তা শুধু একটি সামাজিক ইস্যু নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। আর এই কাজকে আমরা সাহসের সঙ্গে করে যাচ্ছি, এখানের প্রতিটা স্বেচ্ছাসেবকই আমাদের আসল অনুপ্রেরণা।”

সম্মাননা স্মারক গ্রহণ করে সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তারা ভবিষ্যতে আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবেন।

চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে Save Our Women Bangladesh–এর এই স্বীকৃতি কেবল একটি সংগঠনকেই নয়, বরং সমগ্র নারী সমাজের অধিকার আন্দোলনকেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.