নারী উদ্যোক্তাদের পথচলাকে সহজতর ও কাঠামোবদ্ধ করতে ব্র্যাক ব্যাংক চালু করেছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’। এবার চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (CIU) জামালখান ক্যাম্পাসে।
দেশজুড়ে নারীদের হাত ধরে জন্ম নিচ্ছে নতুন নতুন উদ্যোগ। কেউ পারিবারিক দায়িত্ব সামলে, কেউ বা সীমিত সুযোগের মধ্যেও এগিয়ে যাচ্ছেন সাহসিকতা আর সৃজনশীলতায়। তবে উদ্যোক্তা হওয়ার যাত্রাপথ সবসময় সহজ নয়—বেশিরভাগই শিখছেন অভিজ্ঞতার ধাক্কায়। সেই চ্যালেঞ্জগুলো পেরিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচি হতে পারে কার্যকর একটি সহায়ক হাত।
বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে। চট্টগ্রামে কার্যক্রমটি বাস্তবায়ন করছে সিআইইউ। ইতোমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচের রেজিস্ট্রেশন, যা চলবে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পাবেন—ব্যবসা বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, কর ও আইনগত দিক, অ্যাকাউন্টিং, মানসিক স্বাস্থ্য এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ। রয়েছে ব্যবসা পরিদর্শন, দিনব্যাপী লিডারশিপ ও ওয়েলবিয়িং ওয়ার্কশপ এবং ‘পিচ’ করার কৌশল নিয়ে মাস্টার ক্লাস। কোর্স শেষে আয়োজিত হবে দুদিনব্যাপী উদ্যোক্তা মেলা।
প্রথম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত ‘তানি’স বাংলাদেশ’-এর উদ্যোক্তা তানিয়া নাজনীন বলেন, “এই কোর্সে একজন উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় সব বিষয় খুবই সহজভাবে শেখানো হয়। বিজনেস প্ল্যান তৈরি করতে গিয়ে আমি নিজের ব্যবসা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে শিখেছি। অনেক নারী উদ্যোক্তা আছেন যারা পণ্য বিক্রি করেই ভাবেন লাভ করেছেন, অথচ প্রকৃত মুনাফা সম্পর্কে ধারণা থাকে না। এই কোর্সে এসবের পরিষ্কার ধারণা দেওয়া হয়।”
প্রথম ব্যাচের মেন্টর মুনির হাসান বলেন, “তিনি নিজে প্রথম ব্যাচে অংশ নিয়েছেন। তখন দেখেছেন—চট্টগ্রামের অনেক নারী উদ্যোক্তা এই কার্যক্রম সম্পর্কে জানেন না বা সুযোগ নিচ্ছেন না। এবার যেন সেই ভুল না হয়, সেই আহ্বান জানাচচ্ছেন চট্টগ্রামের উদ্যোক্তাদের প্রতি।”
চট্টগ্রামের নারীদের জন্য ‘উদ্যোক্তা ১০১’ প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির জামালখান ক্যাম্পাসে।
রেজিস্ট্রেশন লিংক
docs.google.com/forms/d/e/1FAIpQLSeHAt7BHwEHqIt22vHOzcKVZtflFQIsstJizlwEVTGyUWA7Rw/viewform
বিস্তারিত জানতে
bracbank.com/uddokta_101/university/chittagong-independent-university






