LAD প্রোডাকশন হাউজ নিবেদিত দ্বিতীয় চলচ্চিত্র ‘গুলশান’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জামালখানে অবস্থিত চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড-এর মিলনায়তনে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মো. দিদারুল আলম, পরিচালনায় রয়েছেন অনির্বাণ করিম এবং প্রযোজনায় আছেন অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেবুন্নাহার শারমিন।
মহরত অনুষ্ঠানে চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জনাব কামাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জনাব হোসাইন কবির এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শারমিন মোস্তারী, চ্যানেল আই চট্টগ্রামের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী দেওয়ান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক ড. প্রকাশ দাশ গুপ্ত, গীতিকার ও সংগীতশিল্পী হুমায়ুন চৌধুরী, নাট্যজন রফিউল কাদের রুবেল, সিনিয়র সাংবাদিক ও পমার সাধারণ সম্পাদক আবসার মাহফুজ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম আরিফ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার গাজী মো. নুরুদ্দিন, সিলভারবেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিভা ইন্দু, ভাষাবিজ্ঞানী তসলিম মোহাম্মদ, সংগঠক ও ব্যবসায়ী নুর হোসেন নিজামী, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, লেখক ও গবেষক আজাদ বুলবুল, দুবাইটেক-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম জাহাঙ্গীর, নাট্যজন নুরুল আবসার মজুমদার স্বপন, সনজিব বড়ুয়া, ডা. দিপংকর দে, কংকন দাশ, বাপ্পা চৌধুরী, বাপ্পী হায়দার এবং লেখক সাইফুদ্দিন আহমেদ সাকি প্রমুখ।
বক্তারা বলেন, সমসাময়িক বাস্তবধর্মী ও রোমান্টিক গল্পনির্ভর সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। ‘গুলশান’ সিনেমাও সেই ঘরানার হবে বলে আশা প্রকাশ করেন তারা। বক্তারা আরও বলেন, চট্টগ্রামে সিনেমা নির্মাণের ক্ষেত্র সীমিত হলেও LAD প্রোডাকশন হাউজের এ উদ্যোগ সাহসী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা আরও মানসম্মত কাজ উপহার দেবেন – এই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যজন, সাংবাদিক, শিক্ষক ও সিনেমাপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠান শেষে প্রযোজক অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।






