বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী নরসুন্দর হাকোইশি

শিতসুই হাকোইশির বয়স ১০৮ বছর। শুভ্র চুল, চেহারায় প্রসন্নতা। এই বয়সে এসেও চলেফিরে বেড়ান তিনি। কাজকর্ম করে দিব্যি আয়-রোজগারও করছেন। চুল-দাড়ি কেটে দিচ্ছেন পুরুষদের। এখনই অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। বিষয়টি অবাক করার মতোই। তাই তো হাকোইশিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী নরসুন্দর হিসেবে নিজেদের তালিকায় নাম উঠিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

৯০ বছর ধরে মানুষের চুল-দাড়ি কাটার কাজ করছেন হাকোইশি। গত বুধবার তাঁর হাতে নতুন রেকর্ডের সনদ তুলে দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে যাঁরা সেবা নিতে আসেন, তাঁদের কারণেই আমি এতটা পথ আসতে পেরেছি। আমি আপ্লুত। আমার মন খুশিতে ভরে উঠেছে।’

হাকোইশির জন্ম জাপানের তোচিগি অঞ্চলের নাকাওয়াগা এলাকার এক কৃষক পরিবারে, ১৯১৬ সালের ১০ নভেম্বর। মাত্র ১৪ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন, মানুষের চুল-দাড়ি কামানোকে পেশা হিসেবে বেছে নেবেন। তারপর চলে যান রাজধানী টোকিওতে। ২০ বছর বয়সে একজন নরসুন্দর হিসেবে লাইসেন্স পান হাকোইশি। তখন স্বামীর সঙ্গে মিলে একটি সেলুন খোলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.