আর্মরশেল প্রোটেকশন ধারণাটি স্মার্টফোনের বাজারে কিছুটা নতুন। এই ফিচারটি মূলত স্মার্টফোনকে টেকসই থাকার নিশ্চয়তা দিয়ে থাকে। ফলে আপনার ফোন থাকবে সুরক্ষিত। হাত থেকে পড়ে গেলেও ফোনের স্ক্রিন ড্যামেজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা তেমন থাকবেনা। এই সুরক্ষা ফিচারের নতুন স্মার্টফোন বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাঠামোগতভাবে ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাঠামোগত সিস্টেম ও আটটি ফিচারের সমন্বয়ে স্মার্টফোনে আর্মরশেল প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, সমন্বিত ধাতব ফ্রেম, মজবুত গ্লাস, কোটেড প্রটেকশন, শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম, উপাদান সংযোজনকারী গ্লু, স্ক্রিন সুরক্ষার বেজেল ও ইনসিওল ডিজাইন।
এসব ফিচারের ফলে স্মার্টফোনকে বাঁকানো, পড়ে যাওয়া ও দাগ লাগা থেকে সুরক্ষা দিতে সক্ষম। এতে রয়েছে অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ। যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধুলো-ময়লা থেকে সুরক্ষিত রাখে।
নোট ৬০ মডেলের মাধ্যমে ‘আর্মরশেল’ প্রোটেকশন যুক্ত স্মার্টফোনের দেশীয় বাজারে যুক্ত হয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। এই প্রযুক্তিযুক্ত তাদের সর্বশেষ স্মার্টফোন হলো নোট ৬০এক্স। এই স্মার্টফোনটি ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
ফোনটিতে আরও রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়। অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়।






