চট্টগ্রামের ছাপাখানার ব্যস্ততা শুধু বছর শেষেই

চট্টগ্রামের আন্দরকিল্লার প্রেস গলির রয়েছে পুরনো ইতিহাস ও সংস্কৃতি কিন্তু সেই দিকটায় বিবেচনা করলে যে পরিমাণ কাজ থাকার কথা তা নেই বললেই চলে। তবে বছরের শেষ সময়ে নভেম্বর ডিসেম্বর মাসে কাজের চাপ থাকলেও খুব একটা আশানুরূপ কাজ সারা বছর জুড়ে থাকে না চট্টগ্রামের আন্দরকিল্লা প্রেস গলিতে। তবে বর্তমানে ক্যালেন্ডার,মেমো, স্কুল ডায়েরি, ভিজিটিং কার্ড সহ সব রকমের প্রিন্টিং সামগ্রীর কাজ নিয়ে মোটামুটি সময় পার করছেন আন্দরকিল্লার প্রেসগলির ব্যাবসায়ীরা।

নগরীর আন্দরকিল্লা এলাকা প্রকাশনা শিল্প এলাকা। আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী পাহাড়, ঘাটফরহাদ বেগ, এন এ চৌধুরী এলাকার গলিতে-গলিতে গড়ে উঠেছে প্রকাশনা শিল্পকেন্দ্রিক শত শত ব্যবসা প্রতিষ্ঠান। আর এই ছাপাখানার ব্যস্ততা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। এছাড়াও ছাপার বেশিরভাগ কাজ ঢাকাকেন্দ্রিক হওয়ায় চট্টগ্রামে তেমন একটা কাজের চাপ থাকে না বছরজুড়ে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামের ছাপাখানাগলোতেও সমান গুরুত্ব দিলে কাজের এমন মন্দাভাব থাকবে না। বলছেন চট্টগ্রামের প্রেস মালিক সমিতির সহ-সভাপতি মোঃ
মফিজুর রহমান।

তথ্যপ্রযুক্তির যুগে এখন আগের মতো ছাপাখানায় কাজ নেই বললেই চলে।বছরের অন্যসময় প্রেস পাড়ার কর্মকাণ্ড স্বাভাবিক নিয়মে চললেও বছরের শেষ সময় এবং নতুন বছর কে কেন্দ্র করে প্রেস গলির ব্যবসায়ীদের কাছে বয়ে আনে ঈদের আনন্দ। ডিজাইনার থেকে শুরু করে ছাপাখানা সংশ্লিষ্ট কর্মী ও কাগজ বিক্রেতাসহ সবাই ব্যস্ত থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.