শীতের আগমনে জমে উঠেছে নগরীর জহুর হকার্স মার্কেট

প্রকৃতির রূপ বদলে দুয়ারে কড়া নাড়ছে শীত। বন্দরনগরীতে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। তাতেই গরম হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার। চট্টগ্রামে নগরীর মার্কেটগুলোতে চলতি দুই সপ্তাহ ধরে জমজমাট। শীতের পোশাকের জন্য ভিড় দেখা গেছে হকার্স মার্কেটের ভিতরে। কেউ কিনছেন, কেউবা পছন্দের পোশাক খুঁজছেন।

শীতের এই সময়ে এসে তরুণ-তরুণীরা মেতে উঠছে শীত ফ্যাশনে। শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে চট্টগ্রামের হকার্স মার্কেটের দোকানগুলোতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক সামগ্রী পাওয়া যাচ্ছে। বিভিন্ন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি চট্টগ্রামের হকার্স মার্কেটে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক।

চট্টগ্রামে শীতকালীন কাপড়ের অন্যতম জহুর হকার্স মার্কেট। ক্রেতারা জানান গত বছরের চেয়ে এবারে বেশ ভিন্নতা এসেছে শীতের পোষাকে। দাম তুলনামূলক কিছুটা কম থাকলেও বেশ কিছু দোকানে বাড়তি দামও বলছেন বিক্রেতারা।

শীত বাড়ার সাথে সাথে বেচাবিক্রি আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এদিকে নগরীতে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে মার্কেটে ক্রেতাদের ভীড় দেখে সন্তুষ্টি প্রকাশ করছেন বিক্রেতারা। তারা জানায় গত বারের চেয়ে এবারে ক্রেতা সমাগম বেশি।

চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অতি পরিচিত নাম জহুর হকার্স মার্কেট। গরম কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে ঐতিহ্য রয়েছে এই মার্কেটের। দেশের অন্যান্য শহরের তুলনায় একটু বিলম্বতে হলেও নগরীর দরজায় কড়া নাড়ছে শীত। প্রতিবছরের মতোই এবারও দেশের অন্য অঞ্চলের চেয়ে চট্টগ্রাম নগরীতে একটু পরেই আগমন ঘটেছে শীতের। আর এই শীতের আগমনে জমে উঠেছে শীত বস্ত্রের বাজার।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.