আরবি ও ফারসি ভাষার প্রচলিত ‘খোলাসা’ শব্দ থেকে খুলশী নামকরণ নাকি খুলশী পাহাড় থেকে এই এলাকার নামকরণ হয়েছে সেটা নিয়ে রয়েছে ভিন্নজনের ভিন্নমত। দর্শক চলুন খুলশী এলাকার নামকরণের পেছনের গল্প শুনে আসি।
খুলশী এলাকাটি চারিদিকে চমৎকার পাহারঘেরা । এমন মনোমুগ্ধকর এলাকা দেখে মুগ্ধ না হয়ে থাকা কঠিন।বাংলাদেশ মূলত সমতল ভূমি। এখানে পাহাড়ের সংখ্য হাতে গোনা। সেখানে এমন পাহড় ঘেরা আবাসিক এলাকা তো বিরল। আর এমন নয়নাভিরাম পরিবেশে গড়ে ওঠা এলাকাটি শুধু দেখতে সুন্দর তাই না বরং চমৎকার একটি কমিউনিটি হিসেবে গড়ে উঠেছে। আর এই খুলশী চট্টগ্রামের একটি উন্নত থানাও বটে ।
আরবি ও ফারসি ভাষার প্রচলিত ‘খোলাসা’ শব্দ থেকে খুলশী নাম উদ্ভুত। খোলাসা অর্থ খোলামেলা, জনবিরল স্থান। কাজির দেউড়ি : কাজি মির আবদুল গণির নামানুসারে এই এলাকা খ্যাত হয়েছে। ১৮ শতকের গোড়ার দিকে তিনি দিল্লি গমন করে তৎকালীন মোগল সম্রাটের কাছ থেকে চট্টগ্রামের কাজী (বিচারক) এর দায়িত্ব লাভ করেন এবং স্টেডিয়ামের পূর্বদিকে নিজের দেউড়ি (বহির্বাড়ি) ও মসজিদ স্থাপন করেন।
লোকমুখে খলশী নামকরণের ইতিহাস নিয়ে অন্যকিছু জানা যায়। কেউ কেউ তো বলে থাকেন খুলশী পাহাড় থেকে এখানে এই এলাকার নামকরণ করা হয়েছে। তবে খুলশী এলাকার নাম নিয়ে ভিন্নজন ভিন্ন মতামত ব্যাক্ত করেন।
খুলশী যে শুধু চট্টগ্রামের সবচেয়ে উন্নত একটি এলাকা তাই নয়, এটি যে কোন দিক বিবেচনায় বসবাসের জন্য আদর্শও বটে। চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যর সাথে এই খুলশী এলাকার বেশ নাম ডাকও রয়েছে .একটা সময়ে এই এলাকায় পাহাড়ে ঘেরা থাকলেও কালের পরিক্রমায় আসতে আসতে এখানে বড় বড় বিল্ডিং কিংবা বসতি গড়ে উঠে। ২০০০ সালের ২৭ মে পাহাড়তলী থানা ও পাঁচলাইশ থানা থেকে কিছু অংশ নিয়ে খুলশী থানা গঠন করা হয়।[






