চট্টগ্রামে শুরু হয়েছে ১৪তম ফার্নিচার মেলা

একই ছাদের নিচে হরেক রকমের সব নামীদামি ফার্ণিচার নিয়ে নগরীর জিইসি কনভেনশন হলে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ১৪ তম চট্টগ্রাম ফার্নিচার মেলা। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ মেলাটির আয়োজন করছে। যা বাস্তবায়নে রয়েছে চিটাগং ইভেন্টস।

অফিস ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষের আগ্রহ সবসময় আসবাবপত্রের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের দিকে। ঐ সকল ডিজাইনগুলো মানুষ দেশীয় প্রতিষ্ঠানে খুজে বেড়ায়। রুচিশীল মানুষের সে ভাবনার কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আর্ন্তজাতিক মানের আসবাবপ্রত তৈরি করে থাকে ফার্নিচার
প্রতিষ্ঠানগুলো। যা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বড় শিল্প হবে ফার্নিচার শিল্প। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে এই মেলার আয়োজন। ফার্নিচার শিল্প ও বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে অনেক।

এবারের মেলায় ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে কো-স্পন্সর হিসেবে রয়েছে ১৪টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। এছাড়া মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বিশেষ ছাড় প্রদান করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.