ফের কারগারে রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৭টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দু’টি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.